কৃষ্ণনগরে ব্লাড ব্যাংকে আগুন - The News Lion

কৃষ্ণনগরে ব্লাড ব্যাংকে আগুন




দি নিউজ লায়ন ;  শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন ভষ্মিভূত হয়ে গেল গোটা ফলের দোকান, খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ ও দমকল বাহিনী প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সূত্রের খবর গতকাল রাত্রি এগারোটা নাগাদ নটরাজ হোটেল বিল্ডিং এর নিচে একটি ফলের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। 


নিমেষের মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা ফলের দোকান, স্থানীয় কিছু লোকজন ফোন করে  শান্তিপুর থানায় পুলিশ এসে খবর দেয় দমকল অফিসে। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে দমকল কর্মীরা জানান কোন কারণে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে আশেপাশে দোকান গুলি কারণ আগুনের তীব্রতা এতটাই ছিল আশেপাশের দোকানগুলোতে আগুন লেগে যেতে পারত।


 আগুনের শিখা উপরে ওঠার কারণে হোটেল বিল্ডিং এর ক্ষতি হতে পারতো। এছাড়াও ক্ষয়ক্ষতির অনুমান প্রায় 30 থেকে 35 হাজার টাকা বলে জানান দমকল কর্মীরা। অন্যদিকে আজ কৃষ্ণনগর জিলা হসপিটালে ব্লাডব্যাংকে হটাৎই আগুন লাগে,বড় ধরনের ক্ষতি না হলেও মনে করা হচ্ছে শট সার্কিট থেকে আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণ গ্যাস দিয়ে প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলে হসপিটালের কর্মীরা।


 জানা যায়  ৩ ব্যক্তি ব্লাড দেবার সময় হঠাৎ ধোয়া দেখা যায়, হুড়োহুড়ি শুরু হয়, ব্লাড ব্যাংকে ইলেকট্রিক এর কাজ হচ্ছিল, তার থেকেই এই ঘটনা। তবে খুব বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.