রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো পুলিশ - The News Lion

রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো পুলিশ




দি নিউজ লায়ন ; শনিবার সকালে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের এটিএম কাউন্টারের সামনে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । কিন্তু করোনা আতঙ্কের ফলে সাধারণ মানুষ ওই ব্যক্তিকে উদ্ধার করতে যায়নি। 


যার ফলে দীর্ঘক্ষণ তিনি ওই এলাকায় অসুস্থ অবস্থায়  পড়ে থাকেন । যার ফলে করোনা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়্গ্রাম থানার পুলিশ । ঝাড়্গ্রাম থানার পুলিশ   ঘটন স্থলে এসে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ।ওই ব্যক্তির অবস্থা সংকটজনক । তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ঝাড়্গ্রাম থানার পুলিশ ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে অমানবিকতার কথা ।


ওই ব্যক্তির করোনা হয়েছে কি হয়নি তা পরের কথা। সেটা দেখবে চিকিৎসকেরা। কিন্তু যেভাবে দীর্ঘক্ষন রাস্তার ধারে পড়ে তিনি কাতরাচ্ছে, অসুস্থ অবস্থায় তাকে কেউ সাহায্য করতে না যাওয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে করোনা আতঙ্ক কতটা মানুষকে গ্রাস করেছে। যা সভ্য সমাজেও চিন্তা করা যায় না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.