মুখ্যমন্ত্রীর মঙ্গলকামনায় নবদ্বীপের মহাপ্রভু বাড়িতে পুজো - The News Lion

মুখ্যমন্ত্রীর মঙ্গলকামনায় নবদ্বীপের মহাপ্রভু বাড়িতে পুজো




দি নিউজ লায়ন ;  তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকামনায় চৈতন্য ভূমি নবদ্বীপে মহাপ্রভু মন্দিরে পুজো দিলেন নবদ্বীপের তৃণমূল কর্মী সমর্থকরা। 


এদিন শপথ নেওয়ার পর উল্লাসে ফেটে পড়েন গোটা রাজ্যের সাথে নদিয়ার নবদ্বীপের তৃণমূলের কর্মীরা। মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কাটআউট নিয়ে তাঁর মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করা হলো। এরপর তৃণমূল কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সবুজ আবির দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তারা নিজেদের মধ্যে সবুজ আবির খেলায় মেতে উঠলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.