হাতির হামলায় মৃত্যু - The News Lion

হাতির হামলায় মৃত্যু




দি নিউজ লায়ন ; বাড়ি থেকে  বেরিয়ে মর্মান্তিকভাবে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব‍্যক্তির।বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফারাক্কার বাহাদুরপুরের চাঁদর গ্রাম এলাকায়। মৃত ব‍্যক্তির নাম রাজকুমার টুডু (২২)।পরবর্তীতে পথচলতি সাধারণ মানুষ ও গ্রামবাসীদের নজরে এলে তড়িঘড়ি তারা পুরো বিষয়টি প্রথমে স্থানীয় প্রশাসন ও পরবর্তীতে ফারাক্কার বনদপ্তর এর দায়িত্বে থাকা বিট অফিসার কে জানাই। 


এলাকাবাসীর অনুমান, পার্শ্ববর্তী লাগোয়া ঝাড়খন্ড রাজ্য থেকে ওই বুনো হাতি টি কোন ভাবে দিন কয়েক আগে এসে এলাকায় ডেরা তৈরি করেছে। মাঝেমধ্যেই লোকালয়ে দেখা যাচ্ছে তাকে। এদিনও জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই হাতিটি রাজকুমারকে পিষে দেয়।যদিও এখনও পর্যন্ত ওই হাতিটিকে বনদপ্তরের আধিকারিকরা পাকড়াও করতে পারেনি বলেই প্রাথমিকভাবে জানা গেছে। 


ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা জানান,"আমরা যে এলাকায় বসবাস করি সেখানে মাঝেমধ্যেই এই ভাবেই গ্রীন রাজ্য থেকে হাতিয়ে সে উৎপাত করে। তবে এইভাবে যে হাতির আক্রমণে মৃত্যু ঘটবে তা স্বপ্নেও কল্পনা করিনি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.