রবীন্দ্রজয়ন্তীতে করোনা সচেতনতা বার্তা
দি নিউজ লায়ন ; রবিবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।আর এই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এদিন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা ব্রীজ রোডে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়ক পরেশ রাম দাস।পাশা পাশি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা ভাইরাসের সচেতনতায় বার্তা দিলেন।
যেভাবে রাজ্যসহ দেশে দিনে দিনে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।আর তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে তিনি কঠোর ভাবে পরিশ্রম করে চলেছেন।যেখানে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সুন্দরবনের ক্যানিংবাসীর সাধারণ মানুষদের মাঝে মাক্স বিতরণ করেন।বিধায়কের এমন ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষজন।
বিধায়ক পরেশ রাম দাস বলেন যে ভাবে সুন্দরবন জুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনের পর দিন।ফলে মানুষজনকে বেশি করে সচেতন করে তুলতে হবে এ বিষয়ে।পাশাপাশি স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই চলতে হবে।তিনি আরও বলেন আজ রবীন্দ্র জয়ন্তী তাই এই দিনটি খুবই পবিত্র দিন।এই দিনেই পথ চলতি মানুষজনকে মাস্ক তুলে দেওয়া হয়।

Post a Comment