জলদাপাড়ার জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাতির
দি নিউজ লায়ন ; জলদাপাড়ার জঙ্গলে দাঁতাল হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বন দফতরের প্রাথমিক অনুমান, গভীর রাতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পূর্ণ বয়স্ক এই হাতির । ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের শালকুমার অঞ্চলের খাউচাঁদপাড়া এলাকায় । জানা গিয়েছে, গভীর রাতে বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছিল । রাত একটা নাগাদ বজ্রাঘাতে পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু হয় ।
হাতি মৃত্যুর খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে বন দপ্তরের জলদাপাড়া রেঞ্জের বন কর্মীরা হাতিটির দেহ উদ্ধারে ওই এলাকায় আসেন । ঘটনাস্থলে এসে মৃত হাতিটিকে তুলে নিয়ে যায় বন দপ্তর ।
মৃত হাতিটির ময়নাতদন্তের পর জঙ্গলে দাহ করা হবে বলে বন দপ্তর জানিয়েছে । জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, " ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। প্রাথমিকভাবে ব্জ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃত হাতির ময়না তদন্ত শুরু হয়েছে।"

Post a Comment