শান্তিপুরে রাইস মিলের ঘর থেকে উদ্ধার প্রমাণ সাইজের গোখরো।
দি নিউজ লায়ন ; শান্তিপুর ব্লকের নরসিংপুর কালনা ঘাট এলাকার একটি রাইস মিলের ঘর থেকে উদ্ধার হল একটি বিষাক্ত গোখরো সাপ। বুধবার ওই রাইস মিলের ঘরে হঠাৎই বিষাক্ত গোখরো সাপটিকে ঘুরে বেড়াতে দেখে রাইস মিলে কর্মরত কর্মচারীরা।
এরপর তড়িঘড়ি ফোন করে বনদপ্তরে বেশ খানিকটা সময় বাদে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে বস্তাবন্দি করে ওই বিষাক্ত গোখরো সাপ থেকে উদ্ধার করে। বনদপ্তর এর বোন সহায়ক কর্মীরা জানান এই বিষাক্ত গোখরো সাপ থেকে উদ্ধার করা হলো এখন বনদপ্তর এ নিয়ে যাওয়া হবে।

Post a Comment