গাড়ি কিনতে তিনমাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিলেন খোদ মা-বাবা - The News Lion

গাড়ি কিনতে তিনমাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিলেন খোদ মা-বাবা

 


দি নিউজ লায়ন;  লোভের ঠেলায় নিজের তিনমাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছেন খোদ মা-বাবা।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের তিরওয়া কোটওয়ালি থানার কানুজ এলাকায়। যা দেখে রীতিমতো অবাক সাধারণ মানুষ। সদ্যোজাতের খুড়তুতো দাদুর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মা-বাবাকে আটক করেছে।     


এই বিষয়ে কোটওয়ালি থানার পুলিশ ইন্সপেক্টর শৈলেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, সদ্যোজাতের খুড়তুতো দাদুর অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে আটক করা হয়েছে।  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, তারা স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে দেড় লাখ টাকায় তাদের তিনমাসের ছেলেকে বিক্রি করে দিয়েছেন। 


শুধু তাই নয়, ওই টাকা দিয়ে তারা একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়িও কিনেছেন। যে গাড়ির কাগজপত্রগুলি পুলিশ উদ্ধার করেছে।  অন্যদিকে এই ঘটনায় ওই ব্যবসায়ীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।     



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.