মুর্শিদাবাদে ভূমিকম্পে বিপর্যস্ত জনজীবন, একাধিক বাড়িতে ফাটল - The News Lion

মুর্শিদাবাদে ভূমিকম্পে বিপর্যস্ত জনজীবন, একাধিক বাড়িতে ফাটল




দি নিউজ লায়ন ; বুধবার  ভূমিকম্পে কেঁপে উঠে উত্তরবঙ্গের সঙ্গে সংলগ্ণ মুর্শিদাবাদের একাধিক এলাকা।  স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন জেলার বাসিন্দরা। বিশেষত মালদা সংলগ্ন অর্জুনপুর, ফারাক্কা, ধুলিয়ান, ঔরঙ্গাবাদ, সামশেরগঞ্জ জঙ্গিপুর ও লালগোলা সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়।ঘুম চোখে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়।


সকাল ৮ নাগাদ মুর্শিদাবাদের বাসিন্দারা কম্পন অনুভব করেন। রীতিমতো কেঁপে ওঠে ঘর-বাড়ি। বিপদের আশঙ্কা করে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। যাঁরা সকালে বেরিয়েছিলেন, তাঁরা ইতস্তত ছোটাছুটি শুরু করে। রাস্তায় রীতিমতো ভিড় হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আতঙ্ক কাটিয়ে ফের ঘরে ফেরেন সকলে। ফারাক্কার বাসিন্দা আজহার শেখ, অরঙ্গাবাদ এর মাসতুরা বিবি বলেন," রোজার কারণে এমনিতেই সকাল সকাল উঠে পড়েছিলাম ঘুম থেকে।


তাই কম্পন অনুভূত হতে বাড়ির সকল সদস্যদের ডেকে এনে ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। কোনরকমে প্রাণে রক্ষা পেয়েছি"।যদিও এলাকার বেশ কিছু কাঁচা বাড়ি ও পুরাতন বিল্ডিং এ ফাটল দেখা গিয়েছে।জানা গিয়েছে, এই কম্পনের উৎসস্থ অসমের সনিতপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। জেলা প্রশাসনের কর্তারা প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দের বিষয়টির ওপর নজরদারি চালাবে নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.