মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া যাবে না, দেব
দি নিউজ লায়নঃ ধর্ম যদি জেতে মনুষত্ব হেরে যাবে। আর মানুষ যদি জেতে মনুষত্বও বেঁচে থাকবে, ধর্মও বেঁচে থাকবে। ধর্মের ফাঁদে পা দেবেন না। বর্ধমান শহরের জাগরণীর মাঠে তৃনমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে সভা করতে এসে এমনই কথা বলেন সাংসদ ও অভিনেতা দেব অধিকারী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই নির্বাচন ধর্মের রাজনীতির জন্য নয়।
যে দল কাজ করবে সেই দলকে ভোট দিন। তৃনমূল কংগ্রেসকে উন্নয়নের জন্য ভোট দিন। ২০২১ এ মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া যাবে না। আপনাদের পাড়ায় তৃনমূল কংগ্রেসের হয়ে আর্শীবাদ চাইতে এসেছি। আসলে যে দলের উপর মানুশের আর্শীবাদ থাকে সেই দল হারতে পারে না। এদিন বর্ধমান ছাড়াও কালনায়ও দেব সভা করেন। কালনায় সভা করে দ্বিতীয় সভা বর্ধমান শহরে করেন অভিনেতা দেব অধিকারী।

Post a Comment