অক্সিজেন ঘাটতি তৈরি হতে পারে শিলিগুড়ি শহরেও, উদ্বেগ প্রকাশ করছে বেসরকারি হাসপাতালগুলি - The News Lion

অক্সিজেন ঘাটতি তৈরি হতে পারে শিলিগুড়ি শহরেও, উদ্বেগ প্রকাশ করছে বেসরকারি হাসপাতালগুলি

 


দি নিউজ লায়ন;   অক্সিজেন ঘাটতি তৈরি হতে পারে শিলিগুড়ি শহরেও। সোমবার জেলাশাসকের সঙ্গে বৈঠকে সে উদ্বেগের কথাই জানাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। রাজ্য সরকারের নির্দেশ মতো এদিন শিলিগুড়ি শহরে বেসরকারী হাসপাতালগুলির সঙ্গে কোভিদ চিকিৎসার শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত বৈঠক করেন জেলাশাসক। স্বাস্থ্য দপ্তরের কাছে থাকা তালিকা দার্জিলিং জেলায় ১৪টি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার করা হয়। যার মোট করোনা শয্যা সংখ্যা ১৩৬টি।  তবে ছোট ছোট একাধিক নার্সিংহোম করোনা চিকিৎসা করছে বর্তমানে।


 পূর্বেই সমস্ত নার্সিংহোমগুলিকে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে  ৩৫০শয্যা করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবারের মধ্যেই করোনা চিকিৎসার ক্ষেত্রে বেসরকারী হাসপাতালগুলিকে বর্ধিত শয্যার ৮০শতাংশ ব্যবস্তা করার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন বেসরকারি হাসপাতালগুলি ৬০%শয্যা করোনা নির্ধারিত করার বিষয়টিতে কতটা প্রস্তুত তা নিয়ে চূড়ান্ত বৈঠক করেন জেলাশাসক। সরকারি বেসরকারি হাসপাতালের এম্বুলেন্স পরিষেবা,কোভিড টিকাকরন প্রক্রিয়া যাবতীয় বিষয় নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর, সরকারি হাসপাতালের চিকিৎসক ও বেসরকারি চিকিৎসাক্ষেত্রের নার্সিংহোম কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। 


এদিনের বৈঠকে স্বাস্থ্য অধিকর্তাদের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত ছিলেন।জানা গিয়েছে সেখানে বেসরকারি হাসপাতালগুলি অক্সিজেন ঘাটতির বিষয় নিয়ে জেলাশাসককে তারা জানান। তারা বলেন পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সেক্ষেত্রে বাড়ীতে বাড়িতে হোম আইসোলেশনে থাকা রুগীদের ক্ষেত্রেও অক্সিজেনের প্রয়োজন পড়ছে। এতে শহরে অক্সিজেন ভর্তি সিলিন্ডারের যোগান আঘাত আসতে পারে। এতে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ঘাটতি তৈরি হতে পারে। শহরে অনেক নার্সিংহোমই ছোট ছোট হ্যান্ড সিলিন্ডার ব্যবহার করে রুগীর চিকিৎসা করাচ্ছেন। শহরে অক্সিজেনের যোগান সীমিত থাকায় বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.