আরামবাগে পুলিশ কী করেছে দেখেছি, আরামবাগের ওসি-র উপর নজর রাখছি, মমতা
দি নিউজ লায়ন;
১। যেখানে দাঁড়াব সেখানেই জিতব। তিনটে দফায় ভোট হয়ে গিয়েছে। তাতে আমরা জিতছি। বিজেপি আমাদের ধারে কাছে নেই। একা জিতলে হবে না। সবাইকে জিততে হবে। ২০০ র বেশি আসন চাই।
২। আরামবাগে পুলিশ কী করেছে দেখেছি। আরামবাগের ওসি-র উপর নজর রাখছি। ভোটের পর সব বুঝে নেব। সিআরপিএফ-কে ঘেরাও করে ভোট দিতে যান। কাল এত অত্য়াচার করেছে কি বলব। তৃণমূল প্রার্থী সুজাতা মাণ্ডলকে বাঁশ দিয়ে মেরেছে। তার সিকিউরিটিকে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। গোঘাটে আমার বুথ প্রেসিডেন্টেকে পর্যন্ত খুন করেছে। খানাকুলে আমাদের প্রার্থী নাজবুলকে পিটিয়েছে। আর মেয়েরা যাতে ভোট দিতে না পারে তার জন্য সেন্ট্রাল ফোর্স এসে দাঁড়িয়েছে গ্রামে গ্রামে। বলেছে ভোট দেওয়া যাবে না।
৩। শান্ত হওয়া ভালো। কেউ যদি দুষ্টুমি করে তাকেও থাপ্পড় দিতে হয়। ভোটটা আপনাদের দিতে হবে। বিজেপি মা-বোনেদের ভয় পাচ্ছে। এরা ক্ষমতায় এলে কোনওদিন হয়তো এআরসি করবে। বলবে তুমি বাদ ডিটেনশন ক্যাম্পে চলে যাও। আমি করতে দেব না। বাংলায় সব মানুষ ভারতের নাগরিক। আমাকে শাসন করতে এলে আমিও শাসন করে দেবো।
৪। রাজবংশী কালচারাল ডেভলপমেন্ট বোর্ড ১১০০ রাজবংশী মানুষকে ঘর তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার। ভাওয়াইয়া সেতু, চ্যাংড়াবাঁধা রেল লাইন, জয়ী সেতু, কোচবিহার নতুন রেল স্টেশন তৈরি হয়েছে। যখন রেলমন্ত্রী ছিলাম তখন এসব অনুমোদন করে দিয়েছিলাম।
৫। কোচবিহার উত্তরে বিনয়কৃষ্ণ বর্মনকে দাঁড়া করানো হয়েছে। ওকে আমরা পার্টি থেকে বলেছি এখানে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ ঘোষকে প্রার্থী করা হয়েছে। ও আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু কোচবিহারের জন্য লড়াই করে। রবি পুরনো ছেলে। দক্ষিণে রয়েছে অভিজিত। ওর রাফ অ্যান্ড টাফ। ওকে বন্যাতেও পাবেন খরাতেও পাবেন।
৬। অসমে এনপিআর, এনআরসির নাম করে ১৪ লাখ বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। বলুন তো তারা আপনাদের ভাইবোন নয়? আপনাদের কষ্ট হয় না?
৭। বিজেপি বলছে নারায়ণী ব্য়াটালিয়ন করে দেব। করেছে? করেনি ওরা। কালও কোচবিহারে ওরা বলেছে ভোটের পর সব করে দেব। করবে কী? সব মিথ্যে কথা। আরটিআই করে জানা গিয়েছে নারায়ণী সেনা তৈরি করার কোনও প্রস্তাব কেন্দ্রের নেই।

Post a Comment