বাংলায় করোনা ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা - The News Lion

বাংলায় করোনা ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা



দি নিউজ লায়ন;  ,দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের দিক থেকে সারা দেশের  মতো পশ্চিমবঙ্গও প্রতিদিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন রেকর্ড সংখ্যক মানুষ। এ নিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দোষারোপ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন নদিয়ার সভায় থেকে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় করোনা ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেন, রাজ্যে প্রধানমন্ত্রীর সভার জন্য প্যান্ডেল করতে বাইরে থেকে লোক আসছে। গুজরাত, মধ্যপ্রদেশ থেকে লোক এনে মোদীর সভার প্যান্ডেল করা হচ্ছে। যাঁরা বাইরে থেকে আসছে তাদের মধ্যে অনেকেই কোভিড আক্রান্ত থাকতে পারে। আর তারাই করোনা সংক্রমণ ছড়িয়ে দিয়ে পালাচ্ছে।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.