আজ মুর্শিদাবাদে অনুব্রত মণ্ডলের সভা ঘিরে তৃণমূল শিবিরের উৎসাহের পারদ তুঙ্গে
দি নিউজ লায়ন; বাংলার রাজনৈতিক মহলে সাম্প্রতিকতম সময়ে চর্চিত নেতা হিসেবে পরিচিত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। আর মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার সেই প্রতিবেশী জেলা বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি আজ শুক্রবার বড়ঞার স্থানীয় ডাকবাংলা পশুহাটের জনসভা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বিগত কয়েকদিন ধরেই ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিশেষ এই সভার প্রস্তুতি পর্ব সম্পন্ন করা হয়েছে। বীরভূম লাগোয়া এই বড়ঞা বিধানসভা এলাকার বাসিন্দাদের মধ্যে অনুব্রত মণ্ডলের একটা প্রভাব রয়েছে বলেই রাজনৈতিক মহলের মতামত।
এমনকী ওই বিধানসভার সীমানার গ্রামগুলির বাসিন্দারা বীরভূমের বিভিন্ন বাজারহাট থেকে চিকিৎসা কেন্দ্রের সুবিধাও পেয়ে থাকেন। সেই কারণে এলাকার প্রচুর বাসিন্দা সাহায্যের জন্য অনুব্রতর দ্বারস্থ হয়ে থাকেন। এবার সেই নেতাকে নিজেদের এলাকায় পাবেন শুনে একদিকে যেমন দলীয় কর্মীরা উচ্ছ্বসিত তেমনই বাসিন্দারাও আপ্লুত। কাজেই আজ অনুব্রতর সভায় ব্যাপক ভিড় হবে বলে মনে করছে বড়ঞা ব্লক তৃণমূল। জনপ্রতিনিধিদের নিয়ে এই সভায় রণকৌশল তৈরি করা হবে প্রাথমিকভাবে সভায় উপস্থিতির সংখ্যা ৫০হাজার ছাড়িয়ে যাবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সভায় কর্মীরা ছোট গাড়ি, ট্রাক্টর, বাইক ও বাসে করে আসবেন।
বিকেল ৩.৩০ নাগাদ সভা শুরু করা হবে। কিন্তু কর্মী-সমর্থকরা দুপুর ২টো থেকেই সভায় আসতে শুরু করবেন। সভাস্থলের ধারে কাছে কোনও যানবাহন না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকবাংলা গ্রামের বাইরে বিভিন্ন মাঠে যানবাহন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক বুথপিছু অন্তত ২০০জন করে দলীয় কর্মী-সমর্থক আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়ঞার তৃণমূল প্রার্থী জীবনকৃষ্ণ সাহার সমর্থনে ওই সভা হচ্ছে। বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শিদ বলেন, এই এলাকার বাসিন্দাদের কাছে অনুব্রত জনপ্রিয়। তাই দলীয় কর্মী-সমর্থকের বাইরেও সাধারণ বাসিন্দারাও সভায় হাজির থাকবেন। আমাদের লক্ষ্য সভায় ব্যাপক জমায়েত করা"।

Post a Comment