বাউড়িয়ায় বন্ধ কারখানায় আগুন - The News Lion

বাউড়িয়ায় বন্ধ কারখানায় আগুন

 


দি নিউজ লায়নঃ  বন্ধ কারখানায় সংস্কারের কাজ চলার সময় আগুন লেগে আতঙ্ক ছড়াল বাউড়িয়া ফোট গ্লস্টারে। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে আচমকা বন্ধ হয়ে থাকা ফোট গ্লস্টার কেবেল কারখানার ভিতরে জমা করে রাখা পুরাতন মালপত্রে আগুন লাগে। চোখের নিমিষে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরে দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা সূত্রে খবর সংস্কারের কাজ চলার সময় গ্যাস কাটারের আগুনের স্ফুলিঙ্গ থেকে এই বিপত্তি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.