চাপড়ায় হাসপাতাল চত্ত্বর থেকে উদ্ধার সকেট বোমা - The News Lion

চাপড়ায় হাসপাতাল চত্ত্বর থেকে উদ্ধার সকেট বোমা

 


দি নিউজ লায়ন;  হাসপাতালের মধ্যে পরিত্যক্ত জায়গায়  মিলল বাক্স ভর্তি বোমা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও রোগীর পরিবার। পুলিশের পক্ষ থেকে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনার পর ওই এলাকায় ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাটি চাপড়া গ্রামীণ হাসপাতালে। নির্বাচনের আগে চাপড়া থানার বিভিন্ন এলাকা থেকে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণে বোমা। 


তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পেছনে রয়েছে বিজেপি এবং সিপিএম। ভোটের দিন চাপড়ায় ব্যাপক গুন্ডামি করেছিল তারা। হাসপাতালের পরিতক্ত জায়গায় এরা ই বোমা মজুত করে রেখেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ হাসপাতালে পরিত্যক্ত জায়গায় একটি বাক্স দেখতে পায়। 


পুলিশের প্রাথমিক অনুমান ওর মধ্যে রয়েছে বেশ কয়েকটি শক্তিশালী বোমা যা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এই শক্তিশালী বোমা গুলি রাখা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াড কে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে দাবি, প্লাস্টিকের একটি  বাক্সে  5 থেকে 6 টি শক্তিশালী সকেট বোমা ছিল। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.