কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন সুজাতা মণ্ডল - The News Lion

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন সুজাতা মণ্ডল

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার হুগলি জেলার আটটি বিধানসভা আসনে তৃতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ও বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল।আরামবাগ কেন্দ্রের তৃনমূলের প্রার্থী সুজাতা মন্ডল অভিযোগ করে বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছে। 


বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কর্মীদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে ও মারধর করছে। নির্বাচন কমিশনকে ও আরামবাগ মহকুমা প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কিছুই হয়নি ।তিনি আরো অভিযোগ করে বলেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসএর এজেন্টের বাড়িতে মঙ্গলবার সকালে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে যদি  তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্ট হিসেবে  তারা বসে তাহলে তাদের স্ত্রী দের মঙ্গলবার সন্ধ্যে ছয়টার পর সাদাথান কাপড় পরতে হবে।  যার ফলে রীতিমতো আরামবাগ বিধানসভা এলাকা জুড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। 


সেই সঙ্গে আরামবাগ বিধানসভা কেন্দ্রের আরান্ডির  ২৬৩ নম্বর বুথের মুসলিম ভোটারদের ভোট দিতে যেতে বাধা দিয়েছে বলে বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। এছাড়াও গৌরহাটি দু নম্বর অঞ্চলের ২৫৩ নম্বর বুথে, সালেপুর ১ নম্বর অঞ্চলের ১৯৪ বুথে আরামবাগ ১ অঞ্চলের ২৫৭, ২৫৮,২৫৯, ২৬৩ বুথে ও আরান্ডি অঞ্চলের ২৭৪ নম্বর  বুথে,বাতানলের  ২৪৭ নম্বর বুথে ভোটাদের  ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।একদিকে কেন্দ্রীয় বাহিনী, অপরদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল। 


এছাড়াও আরামবাগের একাধিক বুথ থেকে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে কেন্দ্রীয় বাহিনীর সামনে জোর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন সুজাতা মন্ডল । তিনি বলেন  অবাধ ও শান্তি পূর্ণ নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু তারা বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বুথ থেকে বের করে দিলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন যদি বিজেপি মনে করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এভাবে গায়ের জোরে এজেন্ট দের  বুথ থেকে বার করে হুমকি দেখিয়ে ভয় দেখিয়ে ভোটে জিতবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে ।আমি আমার জীবন থাকতে  তা হতে দেব না ।


আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব ।তবে তিনি আরো বলেন  যে একসময় আরামবাগ ছিল বাম জমানায় দুর্গ সে দিনের কথা আজও আরামবাগের  মানুষ ভুলে যায়নি। যারাই সেদিন  বামেদের হয়ে সন্ত্রাস করে ছিল আজকে তারা রাম হয়ে বিজেপির হয়ে সন্ত্রাস করছে।  তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ও আরামবাগ মহকুমা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন।সেই সঙ্গে দলীয় কর্মীদের  শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।এছাড়াও যেখানে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী তৃনমূলের কর্মীদের উপর হামলা চালাচ্ছে সেখানে দ্রুত গিয়ে দলীয় কর্মীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন বলে সুজাতা মণ্ডল জানান।তবে সুজাতা মন্ডলের আনা অভিযোগ অস্বীকার করেছে আরামবাগের বিজেপি  নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.