মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ - The News Lion

মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ

 


দি নিউজ লায়ন;  জল নিকাশির তোয়াক্কা না করে মজে যাওয়া নদীর উপর অবৈধ নির্মাণ কে ঘিরে  দফায় দফায় মাটি মাফিয়া দের সঙ্গেএলাকাবাসীদের ব্যাপক উত্তেজনা দেখা দিল মুর্শিদাবাদের সীমান্তবর্তী দয়া নগর এলাকায় ।এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ ঘটনার তদন্ত করে ওই নির্মাণ তড়িঘড়ি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন এদিন বিকেলে।মুর্শিদাবাদের প্রাচিন একটি নদীর নাম ভৈরব । এই নদী কে ঘিরে জেলার মানুষের মধ্যে কল্প কাহিনীর অন্ত নেই।অনেকেই বলেন নবাব সিরাজ উদ দৌলা বৃটিশ বাহিনীর হাতে পরাজিত হয়ে এই নদী পথ ধরে নৌকা করে বিহার অভিমুখে রওনা দিয়েছিলেন ।


ভগবানগোলাতেই বৃটিশ বাহিনীর হাতে ধরা পড়েন তিনি । কালের নিময়ে ভৈরব এখন মজে গিয়ে গতি হারা । এমন একটি নদীর বুকের উপর অর্থাৎ সরকারি খাস জমিতে দয়া নগর এলাকায় একদল মাটি মাফিয়া কংক্রিটের ইমারত গড়ে তুলছেন । অথচ বর্ষার সময় এই নদী দিয়ে ভগবানগোলা তো বটেই লালগোলা থানার জমা জল প্রবাহিত হয়ে নহরব্রিজ দিয়ে ভান্ডর দহ বিলে গিয়ে পড়ে । অভিযোগ ওই নির্মাণের ফলে দয়ানগর এলাকায় ভৈরবের উপর যে ব্রিজ রয়েছে তার দুই মুখ বন্ধ হয়ে যাবে । এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা  সেলিম রেজা সারিকুল শেখ রা বলেন , “ ওই ইমারত তৈরী হলে এলাকার নিকাশি ব্যাবস্থা ভেঙে পড়বে ।


 ফলে বর্ষা কালে এলাকার মানুষের দুর্দশার শেষ থাকবে না । সে সব বিবেচনা না করে একদল মানুষ ভোটের সুযোগ নিয়ে অবৈধ নির্মাণ শুরু করেছে ।” এদিকে নির্মাণকারী সফিকুল ইসলাম , লাবলু শেখ ,কালু স্বর্ণকার রা দাবি করে বলেন , “ ওই জমি আমাদের পৈতৃক সম্পত্তি । ফলে কোন অবৈধ নির্মাণ আমরা করছি না ।নিজের জমিতেই গৃহ নির্মাণ করা হচ্ছে ।” এখন এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন নদী কি করে পৈত্রিক হয় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.