কেশপুরের হরিহর চক গ্রামে বিজেপির দুষ্কৃতীদের ভোজালির কোপে এক তৃণমূল কর্মীর মৃত্যু, গ্রেফতার ৮ জন বিজেপি কর্মী - The News Lion

কেশপুরের হরিহর চক গ্রামে বিজেপির দুষ্কৃতীদের ভোজালির কোপে এক তৃণমূল কর্মীর মৃত্যু, গ্রেফতার ৮ জন বিজেপি কর্মী

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর  জেলার কেশপুর বিধানসভার চার নম্বর গোলাড় অঞ্চলের  (দাদপুর গ্রামে) হরিহর চক  এলাকার ৭৩ নম্বর বুথের তৃনমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা এবং কেশপুর ব্লকের চার নম্বর গোলাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক উত্তম দোলাই নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোরে ভোটের পোলিং এজেন্টের কাগজ পত্র রেডি করছিলেন,সেই সময় বিজেপি আশ্রিত দুস্কৃতীরা তার বাড়িতে গিয়ে

হামলা করে  তার পেটে ভোজালি  দিয়ে আঘাত করে।

এমত অবস্থায় তাকে  তার পরিবারের লোকেরা কেশপুর গ্রামীন হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে,ডাক্তার বাবুরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক  দেখে  ওনাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে স্থানানতরিত করেন। 

এবং নিয়ে যাবার সময় রাস্তায় তিনি মারা যান।


উত্তম দোলাই  এর মৃত্যু সংবাদ হরিহর চকে পৌঁছলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর  পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের কেশপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শিউলি সাহা বলেন বিধানসভা নির্বাচন শুরুর আগেই কেশপুর বিধানসভা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের সক্রিয় কর্মী উত্তম দোলাইকে ভোজালি দিয়ে আঘাত করে খুন করেছে। তিনি  ওই  নিন্দা করেন,সেই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ।সেই সঙ্গে তিনি বলেন দল  মৃতের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।


 পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে আট জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেশপুর বিধানসভা কেন্দ্রে উত্তম দোলাই খুনের ঘটনার পাশাপাশি  কেশপুর বিধানসভার  ২২১ নম্বর বুথএর পানিয়ট এলাকায় দুষ্কৃতীদের বিরুদ্ধে শুন্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। এছাড়াও ২৩৫ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ও কেন্দ্রীয় বাহিনীর সিয়ারপিএফ এর বিরুদ্ধে। এছাড়াও ই ভিএম মেশিন খারাপ থাকায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়নি। ওই ঘটনা গুলি ছাড়া কেশপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেশপুর থানার পুলিশ উত্তম দোলাই এর মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে কি কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য  পুলিস তদন্ত এর কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.