মাঠ তৈরি আত্মবিশ্বাসী শিলিগুড়ি তিন বিধানসভার তৃনমূল প্রার্থীরা
দি নিউজ লায়ন; মাঠ তৈরি। দীর্ঘ দেড়মাসের চূড়ান্ত প্রচার শেষে বুধবার ডাব খেয়ে ক্লান্তি ঝড়ালেন শিলিগুড়ি তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র। এদিন বিকেলে শেষ প্রচারে তিনি পৌঁছে যান চম্পাসরী এসজেডিএ মার্কেটে। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ভালো সারা মেলে। তার সঙ্গে ছিলেন তৃনমূল নেতা মদন ভট্টাচার্য্য। প্রচারের পর বাজার শেষে তাকে ঝড়াঝাপটা ছন্দে তার দেখা মেলে। ইতিপূর্বেই তিনি বলেন শিলিগুড়ি শহরে সব ধরনের মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে ভালো সারা মিলেছে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এদিকে তার শহরের বাইরের মানুষ হিসেবে যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল তাও বিগত একমাসে তা মুছে ফেলেছেন মহল্লায় মহল্লায় বাজার হাটে গিয়ে প্রার্থী।
অন্যদিকে শেষমুহূর্তে আত্মবিশ্বাসী রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃতীয় বারের প্রার্থী গৌতম দেব। তার অবশ্য নির্বাচনের আগে ঝাপানো নয়। দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যের রিপোর্ট কার্ড হাতে জনসংযোগে নেমেছিলেন মন্ত্রী।দরজায় দরজায় পৌঁছে গিয়েছেন মানুষের। যদিও দলীয় ও দপ্তরিয় কাজ ছাড়া কলকাতা যাতায়াত বাদে বাকি অধিকাংশ সময়তেই নিজ বিধানসভা কেন্দ্রের মানুষ হাতের কাছে পান তাদের সমস্যা অসুবিধায়। চূড়ান্ত প্রচার শেষে এদিন আত্মবিশ্বাসি দেখান প্রার্থী গৌতম দেবকে।
এদিকে প্রার্থীর থেকে এককদম বেশি ঘাম ঝড়াচ্ছেন তৃণমূলের রিং মাস্টারেরা।শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ওম প্রকাশ বাবুর প্রচার সারা হলেও জেলা নেতৃত্ব রঞ্জন সরকার, মিলন দত্ত, মদন ভট্টাচার্য্য শেষ মাঠ তৈরীর কাজ করছেন জোড় কদমে। ভোটার তালিকায় এক এক পাতা ধরে চলছে কাজ। একইভাবে কেন্দ্রীয় বাহিনীকে ভয় না পেয়ে ভোটদানের জন্য মানুষকে আশ্বস্ত করছেন গৌতম দেবের গড়ে গৌতম গোস্বামী, দেবাশীষ প্রামাণিকরা। এদিন ব্যাপক ভিড় জমায়েত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মানুষের। খেলা হবে গানে চূড়ান্ত উৎসাহ দেখা যায় এদিন পুরুষ, মহিলা থেকে তৃতীয় লিঙ্গের মানুষেরাও।

Post a Comment