বোমাবাজির ঘটনা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি - The News Lion

বোমাবাজির ঘটনা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি

 


দি নিউজ লায়ন; এ যেন উলটপুরান। এত দিন  পুলিশকে রক্ষকের  ভূমিকায় দেখা যেত তখন বৃহস্পতিবার অষ্টম দফার ভোটে বহরমপুর বিধানসভা কেন্দ্রে ঠিক দেখা গেল উল্টো ছবি। শহরের ৮ নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকার ২৮,২৯নম্বর বুথ সংলগ্ন এলাকায় বোমাবাজির জেরে পুলিশি নিষ্ক্রিয়তার ও কেন্দ্রীয় বাহিনীর গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন খোদ বহরমপুর বিধানসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি।কার্যত সংবাদমাধ্যমের সামনেই আঙ্গুল উঁচিয়ে খাকি উর্দি ধারীরা রীতিমতো হুঁশিয়ারি দিতে থাকেন ওই তৃণমূল প্রার্থী ও তার সমর্থকদের বলে অভিযোগ।


 তৃণমূল প্রার্থী ও তার সমর্থকদের দাবি,কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের পুলিশ হাত মিলিয়ে এলাকায় বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনার পরেও নিষ্ক্রিয় হয়ে থাকছে ভোটের দিনে। এদিকে এরই প্রতিবাদে নাড়ুগোপাল মুখার্জি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার মাঝে বসে বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে।পুরো ঘটনায় নাটকীয় মোড় নেয় এদিন। নাড়ুগোপাল বাবু বলেন,"হঠাৎই কিছু পুলিশকর্মী কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগসাজশ করে বিজেপির হয়ে এলাকায় ভোটের দিনে বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াচ্ছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.