ছত্তিশগড় থেকে দাসপুরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী স্বর্ণ শিল্পী ও তাঁর সন্তানের, আহত পাঁচ জন - The News Lion

ছত্তিশগড় থেকে দাসপুরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী স্বর্ণ শিল্পী ও তাঁর সন্তানের, আহত পাঁচ জন

 


দি নিউজ লায়ন'  করোনা আতঙ্কের জেরে তড়িঘড়ি করে ফিরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সন্তান সহ এক পরিযায়ী স্বর্ণ শিল্পীর। মৃতদের নাম সুমিত জানা (৩৮)  ও তার  ছেলে আয়ুশ জানা (৭) ।পুলিশ  সূত্রে জানা যে , মৃতদের বাড়ি  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বলাইকুন্ডা গ্রামে । সপরিবারে ছত্তিশগড়ে থাকতেন সুমিত জানা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাড়ি ফিরে তিনি সপরিবারে বাড়ি ফিরে আসছিলেন। গতবছরও করোনার সময় তিনি বাড়ি ফিরেছিলেন  । 


ট্রেনে  ফেরার কষ্ট সুখকর না হওয়ায়  এবার একটি ইনোভা গাড়িতে চড়ে শুক্রবার ৯ জন  বাড়ি ফিরছিলেন। ছত্তিশগড়ের সিংঘোড়া থানার সায়রাপল্লী সীমান্তে বাঁক নেওয়ার সময় শুক্রবার রাতে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মারা যান সুমিত জানা ও তাঁর ছেলে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই মর্মান্তিক দুর্ঘটনার খবর দাসপুরে তার বাড়িতে পৌঁছলে তার পরিবারে ও গোটা গ্রাম জুড়ে  শোকের ছায়া নেমে আসে।

শনিবার  তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। এর পরিবর্তে তাঁদের মৃতদেহ ফেরায় তাঁদের পরিবার সহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.