চন্দ্রকোনায় চলন্ত বাস ঢুকলো দোকানে , ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত ২ - The News Lion

চন্দ্রকোনায় চলন্ত বাস ঢুকলো দোকানে , ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত ২

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আলুইপুল এলাকায় মঙ্গলবার টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। এদিন দুপুরে রাধানগর থেকে কুঠিঘাটের দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি টোটো। উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাইক চালক অজয় বটব্যাল (২৭) ও টোটো যাত্রী তাহেরা বিবি (৫৬) কে মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে।ওই ঘটনার ফলে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।


অন্যদিকে চন্দ্রকোনা বাসস্ট্যান্ডে এদিন একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানে থাকা মানুষজন তৎপরতার সঙ্গে ছুটে পালালে কেউ হতাহত হননি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।  যার ফলে চন্দ্রকোনা বাসস্ট্যান্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।চন্দ্রকোনা টাউন থানার পুলিশ বাসটিকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.