তৃণমূল কর্মী ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে তুলকালাম, নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী
দি নিউজ লায়ন; মুর্শিদাবাদে সপ্তম দফার দিন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের ঝামেলা এবং কেন্দ্রীয় বাহিনীর বিতর্ককে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার সূত্রপাত হয় রোববার রাত থেকে। সোমবার তা চরম আকার ধারণ করে। রানিনগর বিধানসভা কেন্দ্রের ২১৬ নম্বর বুথের কোমনগর হাই মাদ্রাসার বুথেত মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এক নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করেন বলে অভিযোগ।
আহত অবস্থায় তাঁকে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।রানিনগরের কালীনগর গ্রামে স্থানীয় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও বিরোধীদের দাবি, সকাল থেকেই ওই দুই নেতা বুথের কিছুটা দূরে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন ও প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছিলেন।অন্যদিকে, সোমবার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ২৩৮ নম্বর বুথের সামনে কংগ্রেস প্রার্থী শেখ নিজামউদ্দিনের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের ঝামেলা বাদে।
তৃণমূলের অভিযোগ, নিজামউদ্দিন টাকা বিলি করতে গেলে ভোটারদের একাংশ বাধা দেন। সেই ঘটনার জেরেই অশান্তি। যদিও কংগ্রেস প্রার্থী সেই অভিযোগ অস্বীকার করে। স্থানীয় তৃণমূল নেতা আকবর শেখ বলেন,"কংগ্রেস নেতৃত্ব এলাকার ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা বিলি করছিল আমরা তাতে বাধা দিতে গেলে উল্টে ওরা আমাদের কর্মী-সমর্থকদের তেড়ে আসে তার ফলে ঝামেলা পাকে"।

Post a Comment