তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা - The News Lion

তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা

 


দি নিউজ লায়ন;  তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার নিত্যানন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতার বিধানসভার নিত্যানন্দপুর গ্রামে মুখ্যমন্ত্রীর ছবিতে মাথায় সিঁদুর ও কপালে টিপ দিয়ে ছবি বিকৃত করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জুলফিকার আলী জানান, খবর আসে নিত্যানন্দপুর গ্রামে আমাদের নেত্রীর ছবি বিকৃত করা হয়েছে।


 চরম নিন্দনীয় ঘটনা। এরকম নোংরা রাজনীতি মেনে নেওয়া যায়না। বিজেপির চক্রান্ত করে করেছে তার কারণ যে ছবির উপর এই ঘটনাটি ঘটেছে তার পাশেই বিজেপির দলীয় কার্যালয়।এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ জানাবো ভাতার থানায় ও নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রীর ছবির উপর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে নিত্যানন্দপুর গ্রামে। অপরদিকে বিজেপি এই অভিযোগ  অস্বীকার করে। বিজেপির ৩৩নং মন্ডলের সদস্য রাজু সিং সংবাদিককে জানান, ভারতীয় জনতা পার্টি এ ধরনের রাজনীতি করে না। তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নন। তৃণমূল তাদের ক্ষমতা হারাচ্ছে তাই বিজেপির নামে অপপ্রচার করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.