হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিকদের ধর্না - The News Lion

হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিকদের ধর্না

 


দি নিউজ লায়নঃ   স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি নিয়ে IOC পেট্রোনাস কারখানায় গেটের সামনে শ্রমিকদের ধর্না। কারখানার কাজকর্ম বন্ধ রেখে  কয়েকশো শ্রমিক কারখানার গেটের সামনে ধর্না অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন।


শ্রমিকদের দাবি, তারা দীর্ঘ 12 বছর ধরে এই কারখানায় কাজ করছেন। কিন্তু তাদের কোনো স্থায়ীকরণের ব্যবস্থা করেননি কারখানা কর্তৃপক্ষ। টেম্পোরারি শ্রমিক হিসাবে কম বেতনে তাদের দিয়ে সমস্ত ধরনের কাজ করানো হয়। কারখানার শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ সবকিছু জানে। কিন্তু কোনো ব্যবস্থা নেননি তাই তারা অবস্থান বিক্ষোভে ধর্নায় কারখানার গেটের সামনে। যত সময় না কারখানা কর্তৃপক্ষ কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় তত সময় তারা এই ঘটনা চালিয়ে যাবে বলে জানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.