গৌতম দেবের প্রচারে মিমি চক্রবর্তী
দি নিউজ লায়ন; ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের প্রচারে মিমি চক্রবর্তী। দিদির হয়েই উত্তরবঙ্গের প্রত্যন্ত বুথের মাঠে মাঠে মঙ্গলবার ছুট লাগালেন টলি অভিনেত্রী তথা তৃনমূল সাংসদ মিমি চক্রবর্তী। শিলিগুড়ি পার্শ্ববর্তী প্রাক্তন মন্ত্রীর বিধানসভার কেন্দ্রে প্রচারে নামেন মিমি চক্রবর্তী। হুট খোলা জিপে এদিন বাইক মিছিল করেন মিমির সঙ্গে উৎসাহী সমর্থকেরা।মিমি জানান খেলা চলছে। মানুষের উৎসাহ বলছে বিপুল ভোটে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হবেন।

Post a Comment