মোবাইল ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালালো একদল দুষ্কৃতী
দি নিউজ লায়ন; প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার (১৪ নম্বর ওয়ার্ড) সুগিয়া পাড়া এলাকায়। ব্যবসায়ীর নাম জ্যোতি চৌধুরী। জানাগেছে সম্পত্তিগত বিবাদের জেরে প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের বচসা চলছিল জ্যোতি চৌধুরীর, তার জেরেই আজ সকালে তার বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

Post a Comment