আমি ফোন টেপের সি আই ডি তদন্ত করবো, কে আমার ফোন টেপ করেছে তা জানতে চাই, মমতা
দি নিউজ লায়ন; আমি ফোন টেপের সি আই ডি তদন্ত করবো। কে আমার ফোন টেপ করেছে তা জানতে চাই। গলসী বিধানসভার ভোট প্রচারে এসে এমনই কথা বলেন তৃনমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১) বিজেপি যা বলছে কমিশন তাই করছে। প্রচারের সময় কমিয়ে দিয়েছে। চারদিন প্রচারের সময় কমিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী -অমিত শাহ মিটিং নেই। আমার মিটিং আছে। তাই প্রচারের সময় কমিয়ে দিয়েছে। কে আমার ফোন ট্যাপ করেছে জানতে চাই। সি আই ডি তদন্ত করে তা বের করবো। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদেরও ফোন ট্যাপ হচ্ছে।
২) নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিনে এসে মিথ্যা কথা বলে যায়। তোমরা চোরেদের ঠাকুরদা। গুলি চালিয়ে লোক মারছো। মানুষ প্রতিবাদ করলে মানুষ মারছো।
৩) গুন্ডাদের হাতে বাংলাকে তুলে দেবেন না। বাংলার ইজ্জত বাঁচানোর নির্বাচন। বাংলাকে গুজরাট করতে দেবো না। বাংলাকে বিক্রি হতে দেবেন না। গালাগালি আর কুৎসা করে ভোট হয় না।
৪) চাষির তৈরি করা চাল আমরা রেশনে দি। ১০০ শতাংশ বাড়িতে আগামীদিনে পানীয় জল পৌঁছিয়ে দেবো। ৫ বছরে ৯৪ হাজার কিমি রাস্তা হয়েছে। আরও ৪৬ হাজার কিমি রাস্তা পথশ্রীর মাধ্যমে হবে।
৫) বহিরাগত গুন্ডারা ১০ হাজার বাইরের লোক নিয়ে এসে রাজ্যে কোভিড ছড়াচ্ছে। আমাদের যে টুকু কোভিড ছড়িয়েছে তা বহিরাগত জন্য। আমরা মানুষের ক্ষতি চাই না। তাই একদিনে ভোট চেয়েছিলাম।

Post a Comment