অষ্টম দফার ভোটে কোন কোন প্রার্থীরা নজর কাড়ছেন? দেখেনিন এক ক্লিকে
দি নিউজ লায়ন; কাল অষ্টম দফার ভোট। চার জেলার ৩৫ আসনে ভোট। এবার দেখে নেওয়া যাক অষ্টম দফার ভোটে কোন কোন প্রার্থীরা নজর কাড়ছেন।
অষ্টম দফার ভোটে এদিকে লড়াইয়ে নামছেন চৌরঙ্গী কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের সন্তোষ কুমার পাঠক। অষ্টম দফার ভোটে তৃণমূলের পরেশ পাল বেলেঘাটা কেন্দ্রে বিজেপির কাশীনাথ বিশ্বাসের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হবেন কাল। এই কেন্দ্রে রাজীব বিশ্বাস মোর্চার তরফের প্রার্থী । মনিকতলা কেন্দ্রে তৃণমূলের সাধন পাণ্ডের বিরুদ্ধে লড়ছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে।
কেষ্টগড়ে প্রার্থী চন্দ্রনাথ সিনহার সঙ্গে বোলপুরে লড়ছেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। নানুর ধরে রাখার লড়াইয়ে নামছেন সিপিএমের শ্যামলী প্রধান। ময়ূরেশ্বরে লড়াই হবে বিজেপির শ্যামাপদ মণ্ডলের সঙ্গে তৃণমূলের অভিজিৎ রায়ের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম দফায় ডোমকল কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চার প্রার্থী আনিসুর রহমান সিপিএমের তরফে ভোট যুদ্ধে নেমেছেন।
জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। তাঁর সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর। কাশীপুর-বেলগাছিয়া আসনে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শিবাজী সিংহরায়। এই আসনে সিপিএম প্রার্থী প্রতীপ দাশগুপ্ত।

Post a Comment