করোনায় অক্সিজেনের ঘাটতি মেটাতে জার্মানি থেকে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আনছে ভারত
দি নিউজ লায়ন; করোনায় অক্সিজেনের ঘাটতি মেটাতে আকাশপথে জার্মানি থেকে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আনছে ভারত। মহামারির দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে-রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। সংক্রমণ এত দ্রুত আর মারাত্মকভাবে ছড়াচ্ছে যে, হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুদ শেষ হয়ে আসছে।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা।
এসব প্ল্যান্টের প্রতিটিতে মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি হবে। আর ঘণ্টায় প্ল্যান্টে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে। করোনা আক্রান্তদের মৃত্যুর হারও বেড়েছে। প্রতিদিন তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিন যত যাচ্ছে অক্সিজেনের হাহাকারও বাড়ছে। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেই জার্মানি থেকে অত্যাধুনিক এসব অক্সিজেন প্ল্যান্ট আনা হবে।

Post a Comment