মুর্শিদাবাদের ভোটের মুখে বড়োসড়ো 'বিপর্যয়', অনিশ্চয়তার মুখে ভোট - The News Lion

মুর্শিদাবাদের ভোটের মুখে বড়োসড়ো 'বিপর্যয়', অনিশ্চয়তার মুখে ভোট

 


দি নিউজ লায়ন; বঙ্গের বিধানসভা ভোটে বৃহস্পতিবার নজিরবিহীন বিপর্যয় এর সাক্ষী থাকলো মুর্শিদাবাদ।ভোটের  মুখে  করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের । ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ  আসনে নির্বাচন হওয়ার কথা। কিন্তু কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের দাপুটে কংগ্রেস নেতা রেজাউল হক  ওরফে মন্টু বিশ্বাস।


 করোনার  উপসর্গ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। প্রবল শ্বাসকষ্ট থাকায় বুধবার প্রথমে তাঁকে জঙ্গিপুরে স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা সঙ্কটজনক হলে পরে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পরই এদিন বৃহস্পতিবার  বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের। এই মৃত্যুতে প্রশ্নের মুখে সামশেরগঞ্জের নির্বাচন। আপাতত ওই আসনে ভোটগ্রহণ বাতিল করা হবে, নাকি পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। উল্লেখ্য, বাম-কংগ্রেস-আইএসএফের জোট বাঁধার পর আসনরফা নিয়ে জট তৈরি হয়েছিল। বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল বাম, কংগ্রেস উভয়েই। 


তার মধ্যেই একটি আসন সামশেরগঞ্জ। সেখানে বামেরা  প্রার্থী করেছিল মোদাসসর হোসেনকে। এদিনে কংগ্রেস প্রার্থী করে রেজাউল হককে। জোটের জটিলতা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ মুহূর্ত পর্যন্ত চলে কাটাকুটির খেলা। বাকি আসনের সমস্যা মিটে গেলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রস-আইএসএফ জোট কার্যকর হয়নি। ফলে ওই আসনে আলাদাভাবে প্রার্থী দিয়েছিলে বাম ও কংগ্রেস। এই ব্যাপারে অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব জয়ন্ত দাস বলেন,"আমরা এই ঘটনায় খুবই শোকাহত এখনই কিছু বলা সম্ভব নয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.