আশা এবং আইসিডিএস কর্মীদের ভোটের কাজের টাকা এখনো পর্যন্ত দিল না নির্বাচন কমিশন, বিডিও-র কাছে দেওয়া হল ডেপুটেশন - The News Lion

আশা এবং আইসিডিএস কর্মীদের ভোটের কাজের টাকা এখনো পর্যন্ত দিল না নির্বাচন কমিশন, বিডিও-র কাছে দেওয়া হল ডেপুটেশন

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট হয়েছে গত ২৭ মার্চ এবং ১ এপ্রিল। এখনো পর্যন্ত জেলার বহু আশা কর্মী ভোটের ডিউটির জন্য নির্ধারিত ৬৭০ টাকা পেল না।  ডেবরা ব্লকের কোন আশা কর্মী এখনো পর্যন্ত টাকা পাননি। ভোট গণনার দিন আসন্ন। প্রত্যেকের ব্যাংক একাউন্ট নম্বর নেওয়া হয়েছে অথচ এতদিন অপেক্ষা করেও কোন ফল পাওয়া যায়নি। অন্যান্য ভোট কর্মীদের ক্ষেত্রে আগাম বরাদ্দকৃত অর্থ তাঁদের ব্যাংক একাউন্টে দিয়ে দেওয়া হয়েছে অথচ আশা কর্মীদের ক্ষেত্রে কেন এই বঞ্চনা তা তারা বুঝতে পারছেনা। 


    তাই বৃহস্পতিবার  ডেবরা ব্লকের আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ডেবরা  ব্লকের বিডিও-র কাছে এব্যাপারে ডেপুটেশন দেওয়া হয়। বিডিও বলেন, এ ব্যাপারে কোনো অর্থ তাঁদের কাছে এসে পৌঁছায়নি তাই তাঁরা দিতে পারছেন না। অর্থ যেদিন এসে পৌঁছাবে সেদিন প্রাপ্ত অর্থ দিয়ে দেওয়া হবে। কিন্তু কবে সেই অর্থ পাওয়া যাবে তা তিনি বলতে পারবেন না বলে জানিয়েছেন।


      শুধু ডেবরা ব্লক নয়, পশ্চিম মেদিনীপুর জেলা এবং সারা রাজ্যের অধিকাংশ ক্ষেত্রে এখনো পর্যন্ত আশা কর্মীদের ডিউটির অর্থ দেওয়া হয়নি। কর্তৃপক্ষের এই উদাসীন মনোভাবের  তীব্র প্রতিবাদ জানায় আশা কর্মীরা এবং অবিলম্বে প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার জন্য আশা কর্মীরা দাবি জানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.