খড়গপুরের কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য বরাদ্দ চুল্লিটি খারাপ হয়ে পড়ায় সমস্যা এলাকাবাসীরা - The News Lion

খড়গপুরের কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য বরাদ্দ চুল্লিটি খারাপ হয়ে পড়ায় সমস্যা এলাকাবাসীরা

 


দি নিউজ লায়ন;   জেলা প্রশাসন সূত্রে জানা গেছে খড়গপুরের কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য মন্দির তলার বৈদ্যুতিক চুল্লিটি বরাদ্দ। সেই চুল্লিটি হঠাৎ করে খারাপ হয়ে পড়ায় সমস্যা হচ্ছিল। খড়গপুরের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল মেদিনীপুরে। সেখানে আরও অন্য জায়গায় দেহ আসছে ফলে সময় লাগছিল অনেক। খড়গপুর পুলিশ জানিয়েছে যেহেতু তাঁদের কাছে প্রশাসনের তরফে কোনও নির্দেশ আসেনি তাই তাঁরা কিছু করতে পারছিলেন না। বুধবার বিষয়টি নিয়ে সরব হন খড়গপুরের ‘আমরা বামপন্থী’ সংগঠনের নেতা অনিল দাস।


 তিনি প্রথমে কথা বলতে ছুটে যান রেলের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমএসের কাছে। তাঁর সাথে দেখা করে দেহগুলি যতদূর সম্ভব তাড়াতাড়ি করে বলেন সৎকার করতে বলেন। রেল তাঁকেও নিজেদের অপারগতা জানায়। এরপরই অনিল দাস সম্পূর্ণ ঘটনা খড়গপুর মহকুমা শাসককে জানান। মহকুমা শাসক আজমল হোসেন জানান বুধবারই তিনি দায়িত্ব নেবেন দেহগুলি সৎকারের। এরপরই মহকুমা শাসকের উদ্যোগে বুধবার বিকালে খড়গপুর টাউন থানার পুলিশ রেলের মরচুয়ারি থেকে বের করে তিনটি দেহকে সৎকার করার জন্য নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রশাসনিক নির্দেশের অপেক্ষায় থাকেন সেই নির্দেশ আসার পরই তৎপরতার সাথে দেহ গুলি সৎকারের ব্যবস্থা করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.