বাংলার প্রাপ্তবয়স্ক সকলকেই বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার, মমতা
দি নিউজ লায়ন; ১। বাংলার প্রাপ্তবয়স্ক সকলকেই বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার।বিজেপি মুখে বলবে এক দেশ এক নীতি, আর টিকার বেলায় কেন্দ্র, রাজ্য, বেসরকারি ভাগাভাগি করবে! জাতি-ধর্ম-বয়স নির্বিশেষে সবাইকে একই দামে টিকা দিতে হবে। কোনো ভাগাভাগি চলবে না।
২। করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে এখন উনি ( মোদি) জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন। এটা হতে পারে না। এটা ম্যান মেড ডিজাস্টার নয়, এটা মোদি মেড ডিজাস্টার। আমি আগেও বলেছি বহিরাগত এনে ওরা এখানে রোগ ছড়াচ্ছে।
৩। বাজারে এখনও প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন নেই, সারগর্ভ কথা না বলে এ ব্যাপারে অবিলম্বে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। ১৮-র উর্ধ্বে টিকাকরণের সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি করে ফেলেছে কেন্দ্র।
৪। কেন্দ্র যদি ৬ মাস আগে থেকে রাজ্যগুলোকে টিকা দিত, তাহলে আর কারও করোনা হত না। আমি নরেন্দ্র মোদিকে বলেছিলাম, আমাকে ভ্যাকসিন দিন, আমি বিনা পয়সায় সবাইকে দেব। আর এখন বলছে ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন। কোথা থেকে পাব ভ্যাকসিন? আগেই তো সব টিকা বিদেশে পাঠিয়ে দেয়েছেন? এই করোনা পরিস্থিতির জন্য মোদিই দায়ী।'
৫। পিএম কেয়ার্স-এ এত লক্ষ কোটি টাকা জমা পরল সেই টাকা কোথায় গেল কোথায় খরচ করল কেন্দ্রীয় সরকার সেই টাকা দিয়েই দেশের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়া যেত। কোথায় গেল সেই টাকা? হিসেব দিন।

Post a Comment