জেলায় করোনা মোকাবিলায় আলিপুরদুয়ারে জরুরী বৈঠক করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক - The News Lion

জেলায় করোনা মোকাবিলায় আলিপুরদুয়ারে জরুরী বৈঠক করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক

 


দি নিউজ লায়ন;   জেলায় করোনা মোকাবিলায় আলিপুরদুয়ারে জরুরী বৈঠক করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। জেলার হোটেল, লজ , রিসোর্ট ও বিভিন্ন ব্যাবসায়ি সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই বৈঠকে ডুয়ার্সে সব পর্যটন কেন্দ্রে বাইরের রাজ্যের পর্যটকদের ক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামুলক করা হয়েছে। 


এছাড়া মাস্ক, স্যানিটাইজার সহ কমন ডাইনিং রুম ব্যাবহার করতে বারন করা হয়েছে। পরিবর্তে হোটেল রিসোর্টের রুমেই খাবারের ব্যাবস্থা করতে বলা হয়েছে। যে কোন রুম ফাকা হলে সেই রুম ভালো করে স্যানিটাইজ করে প্রয়োজনে ২৪ ঘন্টা সেই রুম ফাকা রেখে পরে অন্য অতিথীদের ওই রুম ব্যাবহার করার কথা বলা হয়েছে। বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বাড়ি থেকে কাজকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। 


কোভিড বিধি সচেতনতায় জোর দিতে বলা হয়েছে। আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজের সম্পাদক প্রসেনজীত দে বলেন, “ বৈঠক অত্যন্ত ফলপ্রসু  হয়েছে। সরকারের কোভিড বিধি আমাদের জানানো হয়েছে। আমরা কোভিড বিধি মেনে চলছি। সাবধানের মার নেই। ব্যাবসা বানিজ্য থাকবে কিন্তু সবার আগে সমাজ।” এদিন বৈঠকের পর জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, “ বৈঠকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে কোভিড বিধি মেনে চলতে বলা হয়েছে।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.