পশ্চিম মেদিনীপুর জেলায় ভ্যাকসিনের জন্য লম্বা লাইন - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলায় ভ্যাকসিনের জন্য লম্বা লাইন

 


দি নিউজ লায়ন;  গত কয়েকদিন ধরে ভ্যাকসিনের আকালের পর ফের মঙ্গলবার থেকে শুরু হয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। 

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলায় এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের ২৭ হাজার ডোজ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও কেরাণীতলায় জেলা স্বাস্থ্য দপ্তরের টিকাকেন্দ্র এবং মেদিনীপুর পুরসভার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে শরৎপল্লী ও সিপাইবাজার এলাকায় চলছে টিকা দান প্রক্রিয়া। 


সেই টিকা নেওয়ার জন্য কোথাও ভোর ৩ টা থেকে , কোথাও ভোর ৪ টা থেকে লাইন পড়ছে।মঙ্গলবার সকাল ৮ টায় কয়েকশ মানুষের সেই লম্বা লাইন ছিল রাস্তার অনেকটা জুড়ে ।যেভাবে মানুষ করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তা দেখে অবাক মেদিনীপুর শহরের বাসিন্দারা।


শুধু মেদিনীপুর শহরে নয় জেলার যে সকল গ্রামীন হাসপাতালে করোনার  ভ্যাকসিন দেওয়া হচ্ছে,সেই সব এলাকা গুলিতে ও প্রচুর মানুষ রাতে না ঘুমিয়ে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।যে ভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তা দেখে সকলেই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বলে অনুমান জেলার বাসিন্দাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.