করোনা মোকাবিলায় মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হল টাস্ক ফোর্সের বৈঠক - The News Lion

করোনা মোকাবিলায় মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হল টাস্ক ফোর্সের বৈঠক

 


দি নিউজ লায়ন; করোনা মোকাবিলায় সোমবার দুপুরে মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলার  জেলা শাসকের দপ্তরের সভাকক্ষে টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেলা শাসক রশ্মি কমল , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল সহ জেলা প্রশাসন , স্বাস্থ্য দপ্তর , পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। 


 হাসপাতালে বেড বাড়ানো হচ্ছে । এদিকে করোনা ভ্যাকসিনের সরবরাহ না থাকায় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও করোনার টিকা দেওয়া হয় নি। শুধুমাত্র মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ  গ্রহণ করা হয়েছে বলে জেলাশাসক রশ্মি কমল জানান। 


সেই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে করোনা সংক্রমণ নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান। এছাড়াও তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার ও স্বাস্থ্য বিধি  মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।তবে জেলা প্রশাসনের নির্দেশ সত্বেও এক শ্রেণীর মানুষ এখনো মাস্ক ব্যবহার না করে অবাধে ঘুরে বেড়াচ্ছে।পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য মানুষকে করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি  মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.