এভারেস্ট জয় করতে রুম্পা দাস রানাঘাটের বাসিন্দা পাড়ি দিলেন
দি নিউজ লায়ন; ছোটবেলা থেকেই রুম্পার স্বপ্ন এভারেস্ট শৃঙ্গ জয়। এবার সেই স্বপ্নকে সার্থক করতে পা বাড়ালেন রানাঘাটের রুম্পা দাস। পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের ছাত্রী রুম্পা এর আগে বেশ কয়েকটি এক্সপিডিশন - এ অংশ নিয়েছে কমপ্লিট করেছে তিন-তিনটে সামিট। এহেন রুম্পার এবারের লক্ষ্য আট হাজার মিটার এভারেস্ট শৃঙ্গ জয় সেই উদ্দেশ্যেই গতকাল রানাঘাট থেকে কলকাতা অভিমুখে পাড়ি দিলেন রুম্পা দাস সেখান থেকে দার্জিলিং মেল ধরে এনজিপি এবং তারপরে ফ্লাইটে কাঠমান্ডু সেখান থেকে লুখলা।
এই লুখলা থেকেই আগামী 9 তারিখ এভারেস্ট শৃঙ্গ জয় এর উদ্দেশ্যে রওনা দেবে পর্বতারোহী রুম্পা। 55 থেকে 60 দিন লাগবে এভারেস্ট শৃঙ্গে পাড়ি দিতে। এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের অনুপ্রেরণা কে সম্বল করেই রুম্পার এবারের জয়ের স্বপ্ন। রুম্পা কে ট্রেনে তুলে দিতে রানাঘাট স্টেশনে হাজির হয়েছিলেন তাঁর আত্মীয়-স্বজন থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা। আমরাও চাই এভারেস্ট জয় করে ফিরুক রানাঘাটের রুম্পা গর্বিত হোক সমগ্র বাংলা আনন্দে ভাসুক নদিয়াবাসী।

Post a Comment