মেদিনীপুরে অসহায় পথ শিশু দের পাশে দাঁড়ালো একটি সমাজসেবী সংগঠন - The News Lion

মেদিনীপুরে অসহায় পথ শিশু দের পাশে দাঁড়ালো একটি সমাজসেবী সংগঠন

 


দি নিউজ লায়ন;   মেদিনীপুরে পথশিশু ও বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ালো "হেল্প ফর হিউম্যানিটি" বলে একটি সংস্থা।মূলত মেদিনীপুরের সাধারণ ছাত্র ছাত্রীরাই এই সংস্থাটি গড়ে তুলেছে। গত লকডাউনের সময় মানুষের পাশে দঁড়ানোর কাজে এই সংস্থাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারপর এখনও বিভিন্ন জায়গায় সেই প্রোগ্রাম নিয়ে চলেছে। সোমবার মেদিনীপুরে আড়াইশরও বেশি মানুষকে দুপুরের আহার ও বস্ত্র দান করেন। 


হেল্প ফর হিউম্যানিটি'র পক্ষে, সুব্রত মাইতি বলেন,' আমরা মূলত টিউশন টিচার, ছাত্র-ছাত্রীরা এই সংস্থাটি গত দু বছর ধরে চালাচ্ছি। আমাদের অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে গরীব, বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের আরও অনেক স্বপ্ন আছে আর্থিক কারণে করতে পারছি না।' ওই সমাজসেবী সংগঠন টি অসহায় পথ শিশুদের পাশে সাহায্যের হাত  বাড়িয়ে দেওয়ায়  খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.