শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে মমতা
দি নিউজ লায়ন; মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন হাজার বাধা সত্ত্বেও কথা রাখলেন শীতলকুচিতে ভোটের দিন নিহত 5 জনের পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা। অন্যদিকে বিভেদের রাজনীতি করতে গিয়ে ফের একবার মুখ পুড়ল বিজেপির। নিহত আনন্দ বর্মনকে দলীয় সমর্থক বলে দাবি করে তার পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করার হুলিয়া জারি করেছিল ভাজপা দুষ্কৃতীরা কিন্তু সেই ভয়ে অগ্রাহ্য করে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নিহত আনন্দের মামা এবং দাদু। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চাইলেন দোষীদের শাস্তি, বিচার।
নির্বাচন কমিশনের 72 ঘন্টার নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার কোচবিহারের মাথাভাঙ্গায় পৌঁছন মুখ্যমন্ত্রী। মাথাভাঙা হাসপাতাল মাঠে নিহত পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন 5 নিহতের পরিবার। তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। যেহেতু নির্বাচন রয়েছে তাই কোন কিছুই ঘোষণা করেননি মমতা। তিনি শুধু বলেছেন 5 নিহতের নামে একটি ঘরে শহীদ বেদী নির্মাণ করতে। এই দায়িত্ব তিনি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর উপরে। তিনি শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি। তার কথায়, নিহতদের কারোর হয়েছে ছোট সন্তান, কারো স্ত্রী অন্তঃসত্ত্বা, কিভাবে তারা জীবন যাপন করবেন?
এই ছোট ছোট সন্তানদের ভবিষ্যত কি হবে? তিনি বলেন নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে অবশ্যই পরিবারগুলির দায়িত্ব গ্রহণ করা হবে। এছাড়াও জেলা নেতৃত্বদের উপরে তিনি পরিবারগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেন। এদিন উপস্থিত ছিলেন নিহত আনন্দ বর্মন এর দাদু এবং মামা। মঙ্গলবার আনন্দ বর্মন এর বাবা এবং মা জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কোন সহযোগিতা নেবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু আজ মুখ্যমন্ত্রীর শোক সভায় উপস্থিত ছিলেন তার দাদু এবং মামা।

Post a Comment