বাড়িতে কিভাবে বানাবেন মজাদার রসালো জিলাপি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
ময়দা- ২ কাপ
চালের গুঁড়ো -১/২ কাপ
বেকিং পাউডার-২ চা চামচ
চিনি-৩ কাপ
দারুচিনি ও এলাচ- ৩ করে
জল- পরিমাণ মত
গোলাপ জল- সামান্য
ভাজার জন্য তেল বা ঘি
প্রণালিঃ
প্রথমে একটি পাত্রে ২ কাপ ময়দা ও ১/২ কাপ চালের গুঁড়ো নিন। এখন ময়দা ও চালের গুঁড়োয় বেকিং পাউডার ও পরিমাণ মত জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এখনমিশ্রণটি ১ ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে ২ কাপ চিনি, জল, ২-৩ টা দারুচিনি ও এলাচ দিয়ে জ্বাল দিন। শিরা ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করতে দিন। এখন অন্য একটি পাত্রে তেল গরম করুন। সরু মুখের প্লাস্টিকের সসের বোতলে অথবা পাতলা সুতি কাপড়ে ছোট ছিদ্র করে জিলাপির মিশ্রণটি ভরে নিন। গরম তেলে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকার করে মিশ্রণটি ছাড়ুন। জিলাপির দুই পাশ মচমচে করে ভেজে নিন। লালচে রঙ হলে ওভেন থেকে তুলে সরাসরি চিনির সিরায় ডুবিয়ে দিন। ২-৩ মিনিট সিরায় ডুবিয়ে রাখার পর জিলাপিগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে রাখুন। উপরে সামান্য ঘি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার রসালো জিলাপি।

Post a Comment