সরকারী হাসপাতালের মধ্যে পরিত্যাক্ত জায়গায় বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; সরকারি হাসপাতালের মধ্যে পরিত্যক্ত জায়গায় থেকে সন্ধান মিলল এক বাক্স শক্তিশালী বোমার। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায় ।আতঙ্কিত রোগী ও রোগীর পরিবার। পুলিশের পক্ষ থেকে বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়। ঘটনার পর ওই এলাকায় ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাটি চাপড়া গ্রামীন হাসপাতালে। নির্বাচনের আগে চাপড়া থানার বিভিন্ন এলাকা থেকে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণে বোমা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ হাসপাতালে পরিত্যক্ত জায়গায় একটি বাক্স দেখতে পায়। পুলিশের প্রাথমিক অনুমান ওর মধ্যে রয়েছে বেশ কয়েকটি শক্তিশালী বোমা যা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এই শক্তিশালী বোমা গুলি রাখা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে বোম গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়।
নির্বাচন প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণ হলেও হাসপাতালে যেখানে স্বাস্থ্য চিকিৎসার জন্য ভর্তি রয়েছে রোগীরা তার পাশেই রয়েছে এই বোমার বাক্সটি। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ঘিরেই আতঙ্কিত এলাকার মানুষ। প্লাস্টিক ওই বাক্সের মধ্যে থাকতে পারে 5 থেকে 6 টি শক্তিশালী সকেট বোমা।ফলে ওই এলাকায় পুলিশি পাহারা।বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে যাতে ওই বোমা গুলি ওখান থেকে উদ্ধার করা হয়।

Post a Comment