করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর
দি নিউজ লায়নঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর । মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রেশমি কোমল , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা ।
৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় ১০০ জন এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। তাই করোনার দ্বিতীয় ঢেউ এর মোকাবিলা করার জন্য
মেদিনীপুর মেডিক্যাল কলেজও হাসপাতাল , শালবনি , ডেবরা , ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে একটি করে তল করোনা আক্রান্ত দের চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি টিকাকরণ ও করোনা পরীক্ষা বাড়ানোর উপর জোর দিতে বলা হয়েছে। সেই সঙ্গে মাস্ক ব্যবহার এর উপর জোর দেওয়া হয়েছে।২৭ শে মার্চ ও ১ লা এপ্রিল বিধানসভা নির্বাচনের পর পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে স্বাস্থ্য দফতরের অনুমান। তাই করোনার দ্বিতীয় ঢেউ এর মোকাবিলা করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতর আগাম প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করেছে ।সেই সঙ্গে সকলকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment