দিদির বিদায় হবে ঘটা করে, বেশ বড়সড় ভাবে হারছে তৃণমূল ও মুখ্যমন্ত্রী -বসিরহাটে বললেন অমিত শাহ - The News Lion

দিদির বিদায় হবে ঘটা করে, বেশ বড়সড় ভাবে হারছে তৃণমূল ও মুখ্যমন্ত্রী -বসিরহাটে বললেন অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ   কোচবিহারে বিজেপি কর্মীর মৃত্যুতে দিদির চোখে জল নেই কেন - বসিরহাটের বি এস স্টেডিয়ামে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাত বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় এসে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।


 ২ তারিখ ইস্তফা দেওয়ার জন‍্য রেডি থাকো আগাম দাবী করে অমিত শাহ বলেন সাড়ম্বরে বিদায় নেবে তৃণমূল। তাঁর কটাক্ষ ও বিদ্রুপ -"দিদির বিদায় কি আর ছোটো খাটো হলে ভালো লাগে!! ২০০ সিটে হেরে বিদায় নেবেন দিদি"

শীতল কুচির ঘটনা দুঃখজনক জানিয়ে দিদির চোখে এক বিজেপি সমর্থকের মৃত্যুতে জল নেই কেন  - প্রশ্ন তোলেন অমিত শাহ।


মতুয়াদের প্রসঙ্গ বারবার ঘুরে এসেছে এদিনের ভাষণে। অমিত শাহ অভিযোগ করেন ,মতুয়া ও নমঃশুদ্রদের ভিখারি বলে তৃণমূলের নেতা নেত্রীরা।


অনুপ্রবেশ সমস্যা, কৃষি বা স্বাস্থ্য নিয়ে বর্তমান সরকার ও বিজেপির নীতির তুলনা করে অমিত শাহের দাবী -একবার বিজেপিকে আনলে কোনো অনুপ্রবেশ হবে না

 কেন্দ্রের যোজনা না নেওয়ায় বঞ্চিত বাংলার কৃষক। অমিত শাহ এদিন বলেন  কৃষকদের বঞ্চিত করেছেন দিদি।

যেসব শরনার্থীরা ভারতে আছেন তাদের নাগরিকত্ব দিলে দিদির ভোট ব‍্যাঙ্ক রাজনীতি হবে না।

অমিত শাহের দাবী -দিদিকে সরালে বাংলার মানুষ স্বাস্থ্য বিমার সুফল পাবে।


অমিত শাহের ঘোষণা -আম্ফানের টাকা নিয়ে যারা তছরুপ করেছে তাদের জেলবন্দি করবে বিজেপি যদিও এমুহুর্তে রাজ্যে আইনের শাসন নেই জানিয়ে অমিত শাহ বলেন 

ভাইপো ও অনুপ্রবেশকারীদের জন‍্য কোনো আইন নেই।



অমিত শাহের মতে, অনুপ্রবেশকারি সমস্যার সমাধান বিজেপিই করতে পারে। তিনি এও বলেন - মুখ্যমন্ত্রী বাংলার কল‍্যাণ করেন না, ভাইপোর কল‍্যান করেন যখন কিনা মোদি জেলে, কৃষক, মৎস্যজীবী, দুস্থ মহিলাদের পাশে দাড়ান

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.