পাণ্ডুয়ায় গণ্ডগোল - The News Lion

পাণ্ডুয়ায় গণ্ডগোল

 


দি নিউজ লায়ন; -  হুগলী পাণ্ডুয়ায় গণ্ডগোল। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মলয় বন্দ্যোপাধ্যায়কে। কর্তব্যরত জওয়ানদের অভিযোগ, তৃণমূল নেতা বুথের ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। তাঁকে বার বার বুথের বাইরে যেতে অনুরোধ করলেও তিনি বাইড়ে যেতে রাজি হন নি। 


এই নিয়েই জওয়ানদের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা । তর্কাতর্কি চলার সময় জওয়ানরা তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বের করে দেয়। মলয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এই কেন্দ্রের ভোটার সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী আমজাদ হোসেন, তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন। তাই তিনি সেখানে দাড়িয়ে ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.