বুধবার সকালে মুখ্যমন্ত্রী আসছেন মাথাভাঙায়
দি নিউজ লায়নঃ আসতে চেয়েছিলেন আগেই। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 4 জনের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। বুধবার সকালে কোচবিহারের মাথাভাঙ্গা আসছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, বুধবার সকালে মাথাভাঙা শহরের হাসপাতাল সংলগ্ন মাঠে শহীদ পরিবারদের নিয়ে আসা হবে।
সেখানেই তাদের সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের সঙ্গেও কথা বলতে পারেন মমতা প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন। এখান থেকেই পরবর্তী নির্বাচনী প্রচারে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী সকালে ঠিক কখন মাথা ভাঙ্গায় আসছেন বা তিনি কতক্ষণ এখানে থাকবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

Post a Comment