শিকার উৎসবে জঙ্গলে যাওয়া আদিবাসীদের কাছ থেকে বাইক ও বিভিন্ন জিনিস উদ্ধার করলো বনদফতর - The News Lion

শিকার উৎসবে জঙ্গলে যাওয়া আদিবাসীদের কাছ থেকে বাইক ও বিভিন্ন জিনিস উদ্ধার করলো বনদফতর

 


দি নিউজ লায়ন;   শিকার উৎসবে  যাওয়া আদিবাসী মানুষজন অবাধে হত্যা করেছেন বন্য প্রাণী বলে অভিযোগ । তা ঠেকাতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বন বিভাগের  চাঁদড়া ও মেদিনীপুর রেঞ্জ যৌথভাবে বিভিন্ন জঙ্গলে অভিযান চালায়। ছোট ছোট দলে জঙ্গলে শিকারে যাওয়া আদিবাসী লোকেদের কাছ থেকে  বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।


 পুলিশ ও বন কর্মীদের তাড়ায় শিকারে যাওয়া মানুষজন ছুটে পালাতে থাকে। বেশ কয়েকটি বাইক আটক করা হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।এখন জঙ্গল মহল এলাকায় আদিবাসী মানুষদের শিকার উৎসব শুরু হয়েছে।দলে দলে আদিবাসী মানুষেরা বিভিন্ন জঙ্গলে গিয়ে জঙ্গলে থাকা জীব ,জন্তুদের অবাধে মেরে নিয়ে  গিয়ে  গ্রামে গিয়ে উৎসব করছেন।


বন দফতর জঙ্গলের ভিতরে গিয়ে শিকার করতে নিষেথ করলে ও আদিবাসী মানুষেরা তাতে কোন কান  না দিয়ে সোমবার জঙ্গলের ভিতরে গিয়ে শিকার করেন।তাই বার বার নিষেথ করা সত্ত্বেও আদিবাসী মানুষেরা বন দফতরের কোন কথা না শোনায়  বন দফতর এর আধিকারিকরা সোমবার জঙ্গলে শিকার উৎসবে যাওয়া আদিবাসী মানুষদের কাছে থাকা বিভিন্ন অস্ত্র ও বেশ কয়েক টি বাইক আটক করেছে।যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের জঙ্গল মহল এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।ওই এলাকা গুলিতে বন দফতর এর কর্মীদের পাশাপাশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.