কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাংচুর সহ আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মী,অভিযোগের তির তৃণমূলের দিকে, গ্রেফতার ১৯ জন
দি নিউজ লায়নঃ দ্বিতীয় দফার নির্বাচনের দিন বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত উত্তেজনার ছবি উঠে আসে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রে,এবার বিজেপির প্রার্থী প্রীতিশ রঞ্জন কোনার এর গাড়ি ভাংচুর সহ আক্রান্ত প্রার্থী সহ সংবাদমাধ্যমের কর্মীরা।অভিযোগের তির তৃণমূলের দিকে,ঘটনায় ব্যাপক উত্তেজনা কেশপুরের গুণহারা এলাকায়,ঘটনাস্থলে এসে পৌঁছায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ বিশাল পুলিশবাহিনী।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ১৯ জনকে। বিজেপি প্রার্থীর গাড়িতে লোহার রড,ইট,লাঠি দিয়ে তৃনমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ।সেই সঙ্গে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রার্থী।বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা ও মারধরের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয়েছে বলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।ওই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment