বাসন্তীতে আগুনে ভস্মীভূত ৬ টি বাড়ি - The News Lion

বাসন্তীতে আগুনে ভস্মীভূত ৬ টি বাড়ি

 


দি নিউজ লায়ন;  সোমবার দুপুরে হঠাৎ আগুন লেগে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৬ টি বাড়ি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনাখালি অঞ্চলের বড়িয়া পুকুরপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বড়িয়া পুকুরপাড়া গ্রামের বাসিন্দা মিহির বৈরাগীর বাড়ি থেকে আগুনের কুন্ডুলি ও ধোঁয়া বের হতে থাকে। সেই আগুন দেখতে পায় স্থানীয় মানুষজন।তারা সাথে সাথে দৌড়ে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।কিন্তু খরা চাষের জন্য আশেপাশের পুকুর গুলি শুকিয়ে গিয়েছে।


ফলে অনেকদূর থেকে বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন গ্রামবাসীরা।ফলে প্রতিবেশী অজিত বৈরাগী ,অমিয় বৈরাগী ও আনন্দ বৈরাগীদের ঘর আগুনের  শিখায় গ্রাস করে নেয়।একের পর এক ঘর পুড়তে থাকে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার আইসি আব্দুর রব খান ও তাঁর সহকর্মী প্রদীপ দাস ও সোনাতন কর্মকার সহ বিশাল বাহিনী।ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।প্রায় ঘন্টা দেড়েকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৬ টি বাড়ি।তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.